মোঃ ইলিয়াছ খান | ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ১৬ জন জুয়ারীকে আটক করা হয়েছে। আটককালে তাদের কাছ থেকে মাদক, নগদ টাকা এবং জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
২৮ ডিসেম্বর রবিবার, ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে এবং নগরকান্দা থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় আটককৃতদের শরীর তল্লাশি করে ৫০৭টি ইয়াবা ট্যাবলেট, ১,৪৪,৪৯২ টাকা, ১৪ প্যকেট তাস, ১০টি ফিচার ফোন, ৯টি অ্যান্ড্রয়েড ফোন এবং ৬টি গ্যাস উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত জুয়ারুরা মোকসেদপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ থেকে এসে চরযশোরদী এলাকার বিভিন্ন স্থান জুয়া খেলে ও মাদক সেবন করতো। সেনা ও পুলিশ সূত্রে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
এবার আটককৃতদের নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে জুয়া ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। স্থানীয় ও সেনা কর্মকর্তারা জনসাধারণকে অভিযোগ ও তথ্য দেওয়ার জন্য অনুরোধ করেছেন এবং গোপনতা রক্ষার নিশ্চয়তা দিয়েছেন।