মোনতাহেরুল হক আমিন | বাঁশখালী প্রতিনিধি:

বাঁশখালী আল হুদা আইডিয়াল বালিকা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং হিফজুল কুরআন সমাপনকারী দুই নবীন হাফেজাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় মাদ্রাসার হলরুমে আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা নাসরুল্লাহ সা’আদ। মাদ্রাসার পরিচালক মাওলানা আনিসুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী রাফিয়া খাতুন আদর্শ মাদ্রাসার পরিচালক হাফেজ ওসমান গনি।
উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী মুহাম্মদ নজরুল ইসলাম, সৌদি আরব প্রবাসী মাওলানা মুহাম্মদ উল্লাহ, দুবাই প্রবাসী মুহাম্মদ আব্দুস ছবুর সহ বিভিন্ন বিশিষ্ট অতিথি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া নূরিয়া মনকিচর, বাঁশখালীর সিনিয়র শিক্ষক মাওলানা ছগীর নোমানী, জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম জলদীর মুহাদ্দিস মাওলানা আমিনুল্লাহ, জলদি বড় মাদ্রাসার শিক্ষক মাওলানা ছগীর হানাফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাঁশখালী পৌরসভা শাখার সভাপতি এম.এম. কলিম উল্লাহ, বাঁশখালী থানা জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর আশরাফী।
অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ছগীর নোমানী।
এই বছর হিফজ সমাপনকারী দুই ছাত্রী হলেন হাফেজা তাসনিম নূরী ও হাফেজা সুমাইয়া জান্নাত। বক্তারা নবীন হাফেজাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং কুরআনের সঠিক চর্চা ও ইসলামী শিক্ষার প্রসারে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।