ফজল উদ্দিন | ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে বড়গোল প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫-২৬ (সিজন-৩) এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় গনেশপুর বড়গোল মাঠে প্রধান অতিথি ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সুহেল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, সিনিয়র সহ-সভাপতি হাজী আরিছ উদ্দিন,বিভিন্ন ওয়ার্ড মেম্বার ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী এবং মুরব্বিরা।
এবারের প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টে ছাতক,সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলের ৩২টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সানফ্লাওয়ার কোচবাড়ী বনাম চৌকিদিঘী সিলেট। খেলার প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি মোটরসাইকেল (দাতা: হাজী মো. জামিল আহমদ) এবং দ্বিতীয় পুরস্কার একটি বড় ফ্রিজ (দাতা: কামরান হোসেন)।
এছাড়া প্রতিটি ম্যাচে থাকবে “ম্যান অব দ্যা ম্যাচ”, “গেইস চেঞ্জার অব দ্যা ম্যাচ”, “মোষ্ট সিক্স অব দ্যা ম্যাচ” এবং “ম্যান অব দ্যা টুর্নামেন্ট” পুরস্কার।উদ্বোধনী খেলা দেখতে স্থানীয় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।