এস,এম মোস্তাফিজুর রহমান | আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্প্রতি সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৮ ডিসেম্বর সন্ধ্যায় ক্লাবের পরিবহণ খাগড়াছড়ি-কক্সবাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ১৯ ডিসেম্বর সকালে সদস্যরা সাজেক পৌঁছে সেখানে রাত্রীযাপন করেন।
২০ ডিসেম্বর খাগড়াছড়ি, আটুলিয়া, গুহা সহ বিভিন্ন দর্শনীয় স্থান ও মনোরম পরিবেশের সঙ্গে পরিচিত হন। দর্শনার্থীরা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিজেদের হারিয়ে ফেলেন। এরপর চিটাগাং-কুমিল্লা হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়।
২১ ডিসেম্বর কক্সবাজার সমুদ্র সৈকত, টানেল, ঝাউবন, হিমছড়ি পাহাড়, বসুন্ধরা সি-বিচ এবং ইমনা সি-বিচসহ বিভিন্ন দর্শনীয় স্থান উপভোগ করে জীবনকে নতুন করে উপভোগ্য করে তোলেন। রাতে ভ্রমণ শেষ করে ২২ ডিসেম্বর সকালের দিকে সকল সদস্য নিরাপদে আশাশুনিতে ফিরে আসেন।
বার্ষিক আনন্দ ভ্রমণের আহ্বায়ক লিংকন আসলাম, সদস্য সচিব জাকির হোসেন এবং ক্লাবের কর্মকর্তাদের সুন্দর ব্যবস্থাপনায় শিক্ষণীয় ও সফল ভ্রমণ সম্পন্ন হওয়ায় সকল সদস্য মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।