মশিউর রহমান বিপুল |কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুড়িগ্রামের পাঁছগাছী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে পাঁচগাছী বাজার থেকে শুরু হওয়া র‍্যালিটি কলেজ মোড় হয়ে বিভিন্ন এলাকা ঘুরে শুল্কুর বাজারে এসে মিষ্টি বিতরণ শেষ হয়। র‍্যালির সময় পুরো এলাকা আনন্দঘন পরিবেশে ভরে ওঠে।
আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁছগাছী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ নুরুজামান, বিডিআর সদস্য সচিব নুরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবু বক্কর সিদ্দীক, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এরশাদুল হক,যুগ্ন আহবায়ক মেহেদী হাসান পথিক, ছাত্রনেতা এনামুল হক বিজয়সহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তব্যে নেতাকর্মীরা বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্র ঘোষিত সকল নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।