আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
দলীয় সূত্র জানায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এম এ হান্নানের মনোনয়ন নিশ্চিত করা হয়। গত ২০ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন। এর আগে ১৮ ডিসেম্বর নাসিরনগর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, দীর্ঘদিনের ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় নেতা এম এ হান্নানের নেতৃত্বে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। মনোনয়নের ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
এবারের নির্বাচনে এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের জন্য দলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনীত হয়েছেন।