পাঁচবিবি উপজেলা সংবাদদাতা:

২০২৫-২৬ অর্থ বছরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে প্রাপ্ত শীতের কম্বল উপজেলা এলাকার বিভিন্ন এতিমখানা শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, অফিস সহকারী জুয়েল হোসেন এবং এতিমখানার মাদ্রাসার প্রধানগণ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক জানান, ৬টি এতিমখানার শতাধিক শিশুদের জন্য কম্বল বিতরণ করা হয়েছে। চলতি অর্থ বছরে মোট ৬শ দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে।
এটি এলাকার শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ মানবিক সহায়তার উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।