রিপন কান্তি গুণ |নেত্রকোনা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেত্রকোনায় জেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২২ ডিসেম্বর) সোমবার বিকেলে পৌর শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে জেলা প্রেসক্লাব পর্যন্ত আনন্দ মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী।
আনন্দ মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোকসেদুল আলম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, দপ্তর সম্পাদক পাঠানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতাকর্মীরা বলেন,“তারেক রহমান দেশে ফিরলে দলের অভ্যন্তরে এবং দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। ভোটের পরিবেশ আরও ভালো হবে। আমরা ১৮ বছর ধরে অপেক্ষা করছিলাম। তিনি দেশে আসবেন বীরের মতো। দীর্ঘদিন প্রবাসে থাকা সত্ত্বেও দলের মধ্যে ঐক্য ধরে রেখেছেন।”
উল্লেখ্য,তারেক রহমান ২০০৮ সালে ওয়ান-ইলেভেনের পর কারাগার থেকে বের হয়ে যুক্তরাজ্যে চলে যান। ২০১২ সালে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এবং এক বছরের মধ্যেই তা গৃহীত হয়। অবশেষে আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন।