মোঃ ইলিয়াছ খান |ফরিদপুর জেলা প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনের (সালথা ও নগরকান্দা) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত ও ৮ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী মাওলানা শাহ্ আকরাম আলী।

তিনি দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকদের সঙ্গে নির্বাচন অফিসে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ফরিদপুর জেলার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, আয়ুব আলী সহ ফরিদপুর-২ আসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা শাহ্ আকরাম আলী বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুস্থ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় এবং প্রশাসন নিরপেক্ষ সহযোগিতা প্রদান করে, তাহলে ফরিদপুর-২ আসনে বিজয় নিশ্চিত।”

তিনি আরও জানান, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতির প্রতিশ্রুতি রাখবেন।