মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে কাশিয়ানী জি সি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

কুচকাওয়াজে অংশগ্রহণ করে কাশিয়ানী থানা পুলিশ, আনসার বাহিনী এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত দলসমূহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহফুজুর রহমান।

অনুষ্ঠান চলাকালে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণ।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি কাশিয়ানী উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে