চট্টগ্রাম ০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আধুনিক সুবিধাসম্পন্ন পার্ক হবে নান্দাইলবাসীর বিনোদনের নতুন কেন্দ্র, প্রশংসায় ভাসছেন ইউএনও সারমিনা সাত্তার

নান্দাইলে পৌর পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, আলোড়ন সৃষ্টি করলেন ইউএনও সারমিনা সাত্তার

হুমায়ুন কবির, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।
  • আপডেট সময় : ১০:৩৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

হুমায়ুন কবির, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আধুনিক সুবিধাসম্পন্ন একটি পৌর পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সারমিনা সাত্তার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নান্দাইল মডেল থানা সংলগ্ন এ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপনের এ উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ইউএনও সারমিনা সাত্তারের আধুনিক চিন্তা, সাহসী পদক্ষেপ এবং উন্নয়নমুখী মনোভাবের ফলেই নান্দাইলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন,
“এই পার্ক হবে নান্দাইলবাসীর জন্য একটি উন্মুক্ত বিনোদনকেন্দ্র। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ এখানে সময় কাটাতে পারবে। সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, আড্ডা ও হাঁটার জন্য একটি নিরাপদ স্থান হিসেবে পার্কটি ব্যবহৃত হবে। এখানে ফুলের বাগান, বসার ব্যবস্থা ও আধুনিক সুযোগ-সুবিধা রাখা হবে।”

স্থানীয়রা জানান, পরিবার নিয়ে ঘুরতে বা শিশুদের খেলার জন্য নান্দাইলে এতদিন মানসম্মত কোনো জায়গা ছিল না। তাই নতুন এ পার্ক তাদের বহুদিনের স্বপ্ন পূরণ করবে।

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অনেকেই ইউএনও সারমিনা সাত্তারের এ পদক্ষেপকে নান্দাইলের উন্নয়নের মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, এ পার্ক তরুণ প্রজন্মকে ইতিবাচক কাজে যুক্ত করবে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।

উপস্থিত বক্তারাও একে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে বলেন, পার্কটি উদ্বোধনের পর পুরো নান্দাইল প্রাণবন্ত হয়ে উঠবে। বিশেষ করে শিশু-কিশোর ও পরিবারগুলোর জন্য এটি একটি নিরাপদ ও আধুনিক বিনোদনকেন্দ্র হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আধুনিক সুবিধাসম্পন্ন পার্ক হবে নান্দাইলবাসীর বিনোদনের নতুন কেন্দ্র, প্রশংসায় ভাসছেন ইউএনও সারমিনা সাত্তার

নান্দাইলে পৌর পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, আলোড়ন সৃষ্টি করলেন ইউএনও সারমিনা সাত্তার

আপডেট সময় : ১০:৩৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫