চট্টগ্রাম ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

বৃষ্টিতে ভোগান্তি চরমে — দীর্ঘদিনেও সংস্কারহীন বলড়া মোড়ের সড়ক

হরিরামপুরে বলড়া মোড়ের রাস্তায় বেহাল দশা: বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম ভোগান্তি, নেই কর্তৃপক্ষের উদ্যোগ

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া মোড় সংলগ্ন প্রধান সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা, ফলে ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান, রিকশা, এমনকি ঢাকাগামী বাস যাত্রীদেরও পড়তে হচ্ছে ভোগান্তিতে।

প্রায় ১০ গজ এলাকার এই অংশে পিচঢালাই উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এসব গর্তে বৃষ্টির সময় পানি জমে চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে এমন অবস্থায় পড়ে থাকলেও স্থানীয়দের অভিযোগ— বিষয়টি জানানো সত্ত্বেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরাসরি পরিদর্শনে দেখা গেছে, রাস্তার ঢালাই উঠে গিয়ে খোয়া ও মাটির গর্তে পরিণত হয়েছে সড়কটি। স্থানীয়রা জানান, “বৃষ্টি হলে এই গর্তে পানি জমে থাকে, ফলে অটো ও মোটরসাইকেল চালানো বিপজ্জনক হয়ে পড়ে। দুর্ঘটনার ঝুঁকি প্রতিদিনই বাড়ছে।”

গাড়িচালকরা বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে কাদা, পানি ও গর্তের কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। দ্রুত সংস্কার না হলে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়বে।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মাজহারুল হক আকন্দ জানান, “বিষয়টি আমাদের জানা আছে। জেলা এলজিইডি অফিসের সহায়তায় দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয়রা আশা করছেন, শিগগিরই রাস্তা সংস্কারের কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, যাতে জলাবদ্ধতা ও দুর্ঘটনার ঝুঁকি থেকে মুক্তি পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বৃষ্টিতে ভোগান্তি চরমে — দীর্ঘদিনেও সংস্কারহীন বলড়া মোড়ের সড়ক

হরিরামপুরে বলড়া মোড়ের রাস্তায় বেহাল দশা: বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম ভোগান্তি, নেই কর্তৃপক্ষের উদ্যোগ

আপডেট সময় : ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫