চট্টগ্রাম ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দুধকুমর ও ব্রহ্মপুত্রের ভাঙনে ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন যাপন করছে কুড়িগ্রামের শত শত পরিবার

কুড়িগ্রাম যাত্রাপুরে দুধকুমর ও ব্রহ্মপুত্র নদীর ভাঙনে নিঃস্ব শত শত পরিবার

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম প্রতিনিধি:
অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে দুধকুমর, তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে তিস্তার পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিমজ্জিত হয়ে পড়েছে প্রায় ১ হাজার ৮০০ হেক্টর জমির মৌসুমি ফসল।

একইসঙ্গে জেলার বিভিন্ন স্থানে ১০টি পয়েন্টে তীব্র আকারে দেখা দিয়েছে নদী ভাঙন। ভাঙনের কবলে তলিয়ে গেছে বহু গ্রামীণ সড়ক, ভেঙে গেছে বসতবাড়ি, ভিটেমাটি।

রবিবার (৬ অক্টোবর) রাত থেকে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া, চড় যাত্রাপুর ও গারুহাড়া এলাকায় দুধকুমর ও ব্রহ্মপুত্র নদীর ভাঙনে প্রায় ৭০টি পরিবার বসতভিটা হারিয়েছে। বর্তমানে আরও শতাধিক পরিবার রয়েছে মারাত্মক ঝুঁকিতে।

স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে নদী ভাঙনের শিকার হয়ে আসছেন তারা। একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের কাছে অভিযোগ জানালেও স্থায়ী সমাধান হয়নি। ফলে অনেকে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

চড় বানিয়াপাড়া এলাকার বাসিন্দা ছামছুল আলম বলেন,

> “একদিনেই দুধকুমর ও ব্রহ্মপুত্রের ভাঙনে আমাদের গ্রামের প্রায় ৭০টি পরিবার হারিয়েছে বসতবাড়ি। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, পুরো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।”

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান,

> “উজানের ঢলে রবিবার রাত থেকে দুধকুমর ও ধরলার বেশ কয়েকটি স্থানে ভাঙন শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী দুই দিন পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।”

নদী ভাঙনের আতঙ্কে যাত্রাপুরের শত শত পরিবার এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দুধকুমর ও ব্রহ্মপুত্রের ভাঙনে ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন যাপন করছে কুড়িগ্রামের শত শত পরিবার

কুড়িগ্রাম যাত্রাপুরে দুধকুমর ও ব্রহ্মপুত্র নদীর ভাঙনে নিঃস্ব শত শত পরিবার

আপডেট সময় : ১০:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫