চট্টগ্রাম ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চিলমারীতে দারিদ্র্যমুক্ত সমবায় সমিতির নামে কোটি টাকার প্রতারণা, অসহায় মানুষের চোখে জল!

কুড়িগ্রামে দারিদ্র্যমুক্ত সমবায় সমিতির নামে ৪ কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের কান্না-আর্তনাদ

মোঃ মশিউর রহমান বিপুল | কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম প্রতিনিধি | ৫ অক্টোবর ২০২৫

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ নতুন বাজার এলাকায় অবস্থিত ‘দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতি’-র নামে প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সহস্রাধিক সদস্যদের কাছ থেকে উচ্চ লভ্যাংশের প্রলোভন দেখিয়ে এই অর্থ আত্মসাৎ করে বলে জানা গেছে।

প্রতারিত ষাটোর্ধ্ব ছকিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,

> “বাবা মুই ভিক্ষা করি খাং, মাটি কাটার কাম করি, সারা জীবনের জমা সাড়ে ৬ লাখ টেকা থুইছিলাম সমিতিতে। এখন শুনছি টেকা নাই! মুই তো পাগল হয়া যাম!”

ভুক্তভোগীদের অভিযোগ, ২০০৭ সালের জুনে প্রতিষ্ঠিত এই সমিতি শুরুতে উপজেলা সমবায় অফিস থেকে রেজিস্ট্রেশন পায়। কিন্তু পরবর্তীতে উচ্চ হারে মুনাফার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৩ হাজার সদস্যের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় সমিতির কয়েকজন কর্মকর্তা।

বর্তমানে সমিতির কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। টাকা ফেরত চাইলে কর্মকর্তারা টালবাহানা করছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে ক্ষুব্ধ সদস্যরা জোড়গাছ নতুন বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
ভুক্তভোগী রিপন মিয়া জানান, তিনি ২ লাখ ৩০ হাজার টাকা জমা দিয়েছিলেন। জয়ন্ত রায় ১ লাখ ২২ হাজার, এরশাদুল হক ৮০ হাজার, সুফিয়া বেওয়া ১ লাখ ২৮ হাজার, জেলেখা বেওয়া ১ লাখ ৪৮ হাজার, কসভান বেওয়া ৬০ হাজার, মিম আক্তার ৩৬ হাজার ৫০০ টাকা জমা দিয়েও এখনো ফেরত পাননি।

সমিতির সম্পাদক নুর আলম বলেন,

> “পরিচালক আনিসুর রহমান আনিস ও মিল্টন মিয়া ১৭ কর্মচারীর টাকা উত্তোলনের কাগজপত্র নিয়ে গেছেন। তাই আমরা এখন হিসাব দিতে পারছি না। তবে কিছু জমি বিক্রি করে কিছু সদস্যকে টাকা ফেরত দেয়ার চেষ্টা চলছে।”

অভিযুক্ত পরিচালক আনিসুর রহমান আনিস-এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও প্রতারিতদের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চিলমারীতে দারিদ্র্যমুক্ত সমবায় সমিতির নামে কোটি টাকার প্রতারণা, অসহায় মানুষের চোখে জল!

কুড়িগ্রামে দারিদ্র্যমুক্ত সমবায় সমিতির নামে ৪ কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের কান্না-আর্তনাদ

আপডেট সময় : ০৭:২৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫