চট্টগ্রাম ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

আইফোন হারানো না গণধর্ষণ? ভুক্তভোগীর ভিন্ন ভিন্ন বক্তব্যে বিভ্রান্ত জনমত

শ্রীপুরে রিসোর্টে ধর্ষণ মামলার অভিযোগে ভিন্ন তথ্য: আইফোন প্রসঙ্গে রহস্য ঘিরে প্রশ্ন

মো: জুয়েল রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: জুয়েল রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টে এক মডেল-অভিনেত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তবে পুলিশের তদন্তে ও ভুক্তভোগীর বক্তব্যে একাধিক গড়মিল পাওয়ায় পুরো ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের মতে, মামলার নেপথ্যে উঠে আসছে ‘আইফোন লেনদেনের প্রসঙ্গ’।

শনিবার দুপুরে শ্রীপুর উপজেলার রাস রিসোর্টে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম এর নেতৃত্বে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে দুই নারীসহ ১৮ জনকে আটক করে পুলিশ। ধর্ষণ মামলায় অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে নাট্যনির্মাতা নাসির উদ্দিন, বাবর ও এক অজ্ঞাত ব্যক্তিকে।

অভিযোগে ওই নারী জানান, ঢাকার বাসা থেকে পরিচালক নাসির উদ্দিনের সঙ্গে গাড়িতে করে রাত সাড়ে তিনটার দিকে শ্রীপুরের রিসোর্টে যান। সেখানে কিছু মানুষকে মদ্যপানরত অবস্থায় দেখতে পান। এরপর রুমে গিয়ে কাপড় পরিবর্তনের পর নাসির, বাবর ও অপরিচিত এক ব্যক্তি তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন।

তবে অন্য এক সাক্ষ্যে ওই নারী দাবি করেন, “আমার কষ্ট হয়নি শারীরিক নির্যাতনে, বরং কষ্ট হয়েছে আইফোন নিয়ে গেছে বলে।” এমনকি ভিন্ন ভিন্ন সময়ে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি ৬০ ও ৭০ বছর বয়সী দুই বৃদ্ধকেও ধর্ষণের অভিযোগে জড়িয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে থানায় এসে ভুক্তভোগী মূলত আইফোন হারানোর অভিযোগ করেন। শ্রীপুর থানার এসআই জানান, “গণধর্ষণের ঘটনার চেয়ে আইফোন হারানো নিয়েই তিনি বেশি জোর দিয়েছেন।”

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, রাত ৩টার দিকে কেন তিনি ঢাকা থেকে শ্রীপুরের রিসোর্টে গেলেন? স্থানীয়দের মতে, আসল ঘটনা সম্ভবত ‘লেনদেনের বনিবনা না হওয়া’।

শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক জানান, আইন অনুযায়ী অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তবে তিনি উল্লেখ করেন, “ঘটনার সত্যতা প্রমাণিত হলে আদালতে বিচার হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আইফোন হারানো না গণধর্ষণ? ভুক্তভোগীর ভিন্ন ভিন্ন বক্তব্যে বিভ্রান্ত জনমত

শ্রীপুরে রিসোর্টে ধর্ষণ মামলার অভিযোগে ভিন্ন তথ্য: আইফোন প্রসঙ্গে রহস্য ঘিরে প্রশ্ন

আপডেট সময় : ০৮:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫