গোপালগঞ্জ | ৩১ আগস্ট ২০২৬ : ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মো. সিদ্দিকুর রহমান গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা বার্ষিক পরিদর্শন করেছেন।
গতকাল রোববার (৩০ আগস্ট) তিনি এসব স্থাপনা পরিদর্শন করেন। এর আগে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল অ্যাডিশনাল ডিআইজিকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করে।
পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি মো. সিদ্দিকুর রহমান পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম, দায়িত্ব পালনের বিভিন্ন দিক এবং পুলিশ সদস্যদের কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসানুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার) রনি হাওলাদারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বার্ষিক পরিদর্শনের মাধ্যমে জেলা পুলিশের কার্যক্রম পর্যবেক্ষণ এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া