ঠাকুরগাঁও | ২৪ আগস্ট ২০২৬ : ঠাকুরগাঁও সদর উপজেলার সিএনজি স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকসহ মো. বাদশা (৪৮), পিতা—মৃত আহেদ আলী; মো. আশিক ইসলাম (২৩), পিতা—মো. সুমন; মো. আতিকুল (২৬), পিতা—মো. মোবারক এবং মো. ফারুক (৩৫), পিতা—মো. জয়নালকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সিএনজি স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদকসহ ওই চারজনকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আদালত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। আটক ব্যক্তিদের মধ্যে সংশ্লিষ্টদের যথাক্রমে ৩ মাস ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঠাকুরগাঁওয়ে মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন, সংরক্ষণ ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাদকবিরোধী এসব অভিযানকে আরও জোরদার করার পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া