রংপুর | ৫ আগস্ট ২০২৬: জুলাই অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রংপুরে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) "জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৬"-এর অংশ হিসেবে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের বিপরীতে স্থাপিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় রংপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সকল বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও নীরবতা পালন করা হয়।
পরে সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথিরা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের অবদান স্মরণ করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের সাহসিকতা ও অবদানের প্রশংসা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. নাছিমুজ্জামান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আবু রায়হান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মো. মুকুল হোসেনসহ রংপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া