চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে জুলাই স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। সভায় সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মো. জুলফিকার মতিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মোসা. মাহফুজা খাতুন, ডাটা এন্ট্রি অপারেটর মো. আব্দুস সালেকসহ গণগ্রন্থাগারের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, আত্মত্যাগের স্মৃতি এবং এর তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, একটি জাতির ইতিহাস ও সংগ্রামের ধারাবাহিকতা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে স্মৃতিচারণমূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা আরও বলেন, ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জাতীয় চেতনা বিকাশ এবং তরুণ প্রজন্মকে অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে জানাতে শিক্ষা প্রতিষ্ঠান ও গণগ্রন্থাগারের এমন উদ্যোগ প্রশংসনীয়।
সভায় অংশগ্রহণকারীরা জুলাইয়ের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া