কচুয়া, চাঁদপুর | ৩ আগস্ট ২০২৬: চাঁদপুরের কচুয়া থানার পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে মোট ৬৫০ গ্রাম গাঁজাসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (২ আগস্ট) রাতে উপজেলার সাহেদপুর ও নিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রথমে সাহেদপুর এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. হান্নান (৩৫)-কে গ্রেফতার করেন। তিনি নোয়াব আলীর ছেলে এবং সাহেদপুর গ্রামের বাসিন্দা। এ সময় তার হেফাজত থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-০৬, তারিখ ২ আগস্ট ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
একই রাতে পৃথক অভিযানে কচুয়া থানাধীন নিন্দপুর এলাকায় এসআই (নিঃ) এফ. এম. শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মো. ফয়সাল আহম্মেদ (২৮)-কে গ্রেফতার করেন। তিনি কবির আহম্মেদের ছেলে এবং নিন্দপুর গ্রামের বাসিন্দা। অভিযানে তার হেফাজত থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-০৭, তারিখ ২ আগস্ট ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত দুই আসামিকে সোমবার (৩ আগস্ট) বিধি মোতাবেক পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, মাদক নির্মূলে কচুয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া