লেখক ও কলামিস্ট সেলিম চৌধুরী তাঁর সাম্প্রতিক এক মতামতধর্মী লেখায় চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিনের জনসম্পৃক্ততা ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়টি তুলে ধরেছেন।
লেখক তাঁর লেখায় উল্লেখ করেন, একজন জনপ্রতিনিধির প্রকৃত নিরাপত্তা কেবল পুলিশি প্রটোকল নয়, বরং মানুষের ভালোবাসা ও আস্থার মধ্যেই নিহিত। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমান সংসদ সদস্য নুরুল আমিন দায়িত্ব গ্রহণের পর থেকে মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকা, হাট-বাজার, চায়ের দোকান ও সাধারণ মানুষের বাড়িতে নিয়মিত যাতায়াত করছেন এবং মানুষের কথা শুনছেন।
কলামে আরও বলা হয়েছে, একজন নেতার প্রকৃত শক্তি তাঁর পদ বা ক্ষমতায় নয়; বরং মানুষের বিশ্বাস ও ভালোবাসায়। লেখকের মতে, নুরুল আমিন নিজেকে সাধারণ মানুষের ঊর্ধ্বে ভাবেন না এবং এই বৈশিষ্ট্যই তাঁকে অনেকের কাছে ব্যতিক্রমী করে তুলেছে।
সেলিম চৌধুরী তাঁর লেখার উপসংহারে বলেন, মানুষের মাঝে নিজের নিরাপত্তা খুঁজে পান— এমন নেতাকেই মানুষ দীর্ঘদিন মনে রাখে।
বিঃদ্রঃ এই লেখাটি লেখক সেলিম চৌধুরীর ব্যক্তিগত মতামত ও মূল্যায়ন। এতে প্রকাশিত বক্তব্যের দায় সম্পূর্ণভাবে লেখকের।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া