জয়পুরহাট | ১৬ জুলাই ২০২৬: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে গৌরবজনক সাফল্য অর্জন করেছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মারিয়া জাহিন-যাইফা। তার এই কৃতিত্বে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
মারিয়া জাহিন-যাইফা জয়পুরহাট চিনিকল কে.জি. ও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দেওয়ান মোহাম্মদ আব্দুর রশিদ-এর নাতনি। তিনি দীর্ঘদিন শিক্ষা ক্ষেত্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নাতনির এই সাফল্যে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
মারিয়ার বাবা এস. এম. মাকসুদ আলম (মিলন) বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি কলেজের সহকারী অধ্যাপক এবং মা মোসাম্মৎ জান্নাতি রাবেয়া নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। শিক্ষাবান্ধব পারিবারিক পরিবেশেই মারিয়া ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী হয়ে বেড়ে উঠেছে।
নাতনির সাফল্যে আবেগাপ্লুত হয়ে দেওয়ান মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, "আলহামদুলিল্লাহ। আমার নাতনির এই সাফল্যের জন্য মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও বড় সাফল্যের জন্য সকল শিক্ষক, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং বন্ধু-বান্ধবের কাছে আন্তরিক দোয়া কামনা করছি।"
জানা গেছে, দেওয়ান মোহাম্মদ আব্দুর রশিদ জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভার বালিঘাটা বাজার এলাকার বাসিন্দা। মারিয়া জাহিন-যাইফা তার দ্বিতীয় কন্যা মোসাম্মৎ জান্নাতি রাবেয়ার সন্তান।
পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন, মারিয়া জাহিন-যাইফা ভবিষ্যতেও তার মেধা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করবে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া