বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো’ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলার ৩ নম্বর নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনের নির্দেশনায় গত ১ জুন ২০২৬ তারিখে ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন নবগ্রাম ইউনিয়ন বিএনপির সেক্রেটারি শহিদ সরদার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং ৩ নম্বর নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানানো হয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া