গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, দৈনিক ক্রাইম লেটার পত্রিকার সম্পাদক নাজমুল হুদার চাচা গোলাম মোস্তফা রাঢ়ী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ছিলেন একজন সৎ, নীতিবান, নিষ্ঠাবান ও সবার প্রিয় মানুষ। তাঁর সততা, মানবিকতা, স্নেহ, ভালোবাসা এবং দিকনির্দেশনা পরিবার, স্বজন ও পরিচিতজনদের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের ভাষ্য, তাঁর প্রয়াণে একটি অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। সম্পাদক নাজমুল হুদাসহ পরিবারের সদস্যরা মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মরহুমের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়েছে, তিনি যেন তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচা বানিয়ে দেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন।
দোয়া: "আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু। আমীন।"
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া