নরসিংদী | ১ জুলাই ২০২৬: নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি বিনোদন পার্ক ও রেস্টুরেন্ট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি রেস্টুরেন্টের মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা অর্থদণ্ড এবং প্রতিষ্ঠানটি সিলগালা করেছে প্রশাসন।

বুধবার (১ জুলাই) নরসিংদী মডেল থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে সহযোগিতা এবং সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর প্রাসঙ্গিক ধারায় অভিযুক্ত রেস্টুরেন্ট মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট রেস্টুরেন্টটি সিলগালা করে দেওয়া হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী ঘটনাস্থলেই অর্থদণ্ড আদায় করা হয়। পরে সাজা পরোয়ানা প্রদান করে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা, অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।
স্থানীয় প্রশাসন নাগরিকদের আইন মেনে চলা এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া