বগুড়া | ৩০ জুন ২০২৬: বগুড়ার ধুনট উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (LDDP)-এর কর্মকর্তা ও কর্মচারীদের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় ধুনট উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রেহেনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসরিন পারভিন এবং ডিস্ট্রিক্ট ট্রেনিং অফিসার (ডিটিও) ডা. মামুনুর রশিদ।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল রাকিব-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদায়ী লাইভস্টক কর্মকর্তা ডা. সরলা রানী সাহা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) বিশ্বজিৎ কর্মকার, মাঠ সহকারী লিটন কুমার, এআই টেকনিশিয়ান রনজু আহম্মেদ, আব্দুল মান্নান, পার্থ সেন, আব্দুল খালেকসহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভকামনা জানানো হয়। বক্তারা বলেন, এলডিডিপি প্রকল্পের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং খামারিদের সেবাদানে বিদায়ী কর্মকর্তাদের অবদান প্রশংসনীয়। তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন উপস্থিত সবাই।
শেষে বিদায়ী কর্মকর্তারা সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন। আন্তরিক ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া