ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. আব্দুল মোতালেব (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজয়নগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে থানার এসআই রাজীব কুমার সাহার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে বামুটিয়া গ্রামের একটি বসতঘরের শয়নকক্ষ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করা হয়।
পরে এসআই আলী রেজা মামুন উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত গাঁজা জব্দ করেন।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১ জুলাই) মামলাটি রুজু করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। জেলার মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া