চাঁপাইনবাবগঞ্জ | ২৯ জুন ২০২৬: চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আমানুল্লাহ এবং শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোহা. শরিফুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং সার্বিক তত্ত্বাবধান করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি।
অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা প্রদান করেন। একই সঙ্গে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তারা বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য সততা, অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, শুভকামনা এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মধ্য দিয়ে প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া