কক্সবাজার, ১৮ জুন ২০২৬: কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে। একই অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও এজাহারনামীয় আরও পাঁচ আসামিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে থানা পুলিশের একাধিক টিম অংশ নেয়। অভিযান চলাকালে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও এজাহারনামীয় আসামিরাও রয়েছেন।
ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, জেলার পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, নিয়মিত অভিযান পরিচালিত হলে এলাকায় অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া