নলছিটি, ঝালকাঠি | ১৪ জুন ২০২৬: ঝালকাঠির নলছিটি উপজেলায় ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদল।
রবিবার (১৪ জুন ২০২৬) সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ উত্থাপন করেন এবং স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানান।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা দাবি করেন, ছাত্রশিবির কর্তৃক “গুম ও অপহরণের নাটক” সাজিয়ে প্রকৃত গুমের শিকার ব্যক্তিদের অবমাননা করা হচ্ছে। পাশাপাশি অনলাইনে সংগঠিতভাবে সরকারবিরোধী মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। তারা আরও দাবি করেন, শিবিরের কিছু গোপন নেতাকর্মীর মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধ সংঘটিত হচ্ছে—যার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন।
এ সময় মিছিলের নেতৃত্ব দেন সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী। উপস্থিত ছিলেন কলেজ ছাত্রনেতা জিয়াউর রহমান, মাহিন খান, জুয়েল হোসেন, ইমন ইসলাম, জুবায়ের তালুকদারসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, গুম, অপহরণ, নারী নির্যাতন এবং বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচার নিশ্চিত করতে হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া