ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ মাযহারুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুম্মিতা সাহা, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহাদুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য প্রফেসর মোঃ আবদুত তাওয়াফ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জিলাবি এমপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা, ফরিদপুর শহরের যানজট নিরসনে ইজিবাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। বক্তারা সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে স্পিডব্রেকার, সতর্কতামূলক সাইনবোর্ড ও ট্রাফিক সিগন্যাল স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত ও নাগরিক ভোগান্তি কমাতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে আরও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া