ফরিদপুর, সালথা | ১২ জুন ২০২৬:
ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নতুন টিনশেড ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ফিতা কেটে এবং উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে সালথা প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজ উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে সালথা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে অতিথিদের সম্মানে দোয়া ও শুভেচ্ছা বিনিময় করা হয়। নতুন ভবনের উদ্বোধনের মাধ্যমে সালথা প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও সাংবাদিকরা।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া