সিলেট | ২ জুন ২০২৬:
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক ও সংগঠক কামাল খানকে সংবর্ধনা এবং ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) বিকেল ৪টায় সিলেট নগরীর সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে বিভাগ, জেলা ও উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি সেলিম আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ সার্জন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক দেওয়ান মতিউর রহমান খাঁন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় সদস্য ও দৈনিক বিজনেস ফাইল পত্রিকার জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সদস্য ও জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের জেলা প্রতিনিধি আশিক আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক সেবুল রেজা এবং সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
স্বাগত বক্তব্য প্রদান করেন সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কবি নুরুউদ্দিন রাসেল।
এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের সিলেট সদর প্রতিনিধি ও সংগঠনের জেলা সদস্য শিহাব উদ্দিন, এস কে টিভির পরিচালক আব্দুল আহাদ, সংগঠনের বিভাগীয় সদস্য বদরুল আলম, জেলা সদস্য আবুল কালাম, উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, সাবেক সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সদস্য ও দৈনিক তালাশ টিভির প্রতিনিধি খালেদ আহমদ, সাংবাদিক মো. নুরুল ইসলাম, সাংবাদিক নিজাম উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা নবনির্বাচিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খানকে অভিনন্দন জানান এবং সংগঠনের অগ্রযাত্রায় তাঁর সফল নেতৃত্ব কামনা করেন। পরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনায় অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ সার্জনকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া