সিলেট | ২ জুন ২০২৬:
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক ও সংগঠক কামাল খানকে সংবর্ধনা এবং ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) বিকেল ৪টায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট কেন্দ্রীয় কার্যালয়ে বিভাগ, জেলা ও উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি সেলিম আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ সার্জন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক দেওয়ান মতিউর রহমান খাঁন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় সদস্য এবং দৈনিক বিজনেস ফাইল পত্রিকার জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সদস্য ও জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের জেলা প্রতিনিধি আশিক আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক সেবুল রেজা এবং সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
স্বাগত বক্তব্য প্রদান করেন সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কবি নুরুউদ্দিন রাসেল।
এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের সিলেট সদর প্রতিনিধি ও সংগঠনের জেলা সদস্য শিহাব উদ্দিন, এস কে টিভির পরিচালক আব্দুল আহাদ, বিভাগীয় সদস্য বদরুল আলম, জেলা সদস্য আবুল কালাম, উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, সাবেক সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সদস্য ও দৈনিক তালাশ টিভির প্রতিনিধি খালেদ আহমদ, সাংবাদিক মো. নুরুল ইসলাম, সাংবাদিক নিজাম উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা নবনির্বাচিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খানকে অভিনন্দন জানিয়ে তাঁর সফলতা কামনা করেন। পরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ সার্জনকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে ঈদকে কেন্দ্র করে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে আয়োজিত ঈদ পূর্ণমিলনী আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া