পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট নারী প্রীতি ফুটবল ম্যাচ। সোমবার (১ জুন) বিকেল ৪টা ৩০ মিনিটে জনগাঁও নারী ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিক জনগাঁও নারী ফুটবল একাডেমি মুখোমুখি হয় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ী প্রমিলা ফুটবল একাডেমির।
খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মাঠজুড়ে নারী ফুটবলপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী খেলোয়াড়দের দক্ষতা, কৌশল ও প্রতিযোগিতামূলক মনোভাব দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। তিনি নারী খেলাধুলার প্রসার এবং গ্রামীণ পর্যায়ে নারী ফুটবলের বিকাশে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনগাঁও গ্রামের কৃতি সন্তান ও শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর পরিমল রায়, বিএনপির ১নং ভোমরাদহ ইউনিয়ন শাখার সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, পীরগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হাসান, বীর মুক্তিযোদ্ধা আলম চন্দ্র, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রানা, সমাজসেবক হাবিবুল্লাহ, ইউপি সদস্য লুৎফর রহমান, মানষ কুমার রায়, খেলা পরিচালনা কমিটির সভাপতি মানিক চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক মোহন চন্দ্র এবং পীরগঞ্জ খেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, নারী খেলোয়াড়দের উৎসাহিত করা এবং গ্রামীণ পর্যায়ে নারী ক্রীড়ার বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও নারী ফুটবলকে এগিয়ে নিতে নিয়মিত টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের আয়োজন নারী খেলোয়াড়দের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া