সালথা, ফরিদপুর | ৩০ মে ২০২৬ :
বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছেন সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মোহাম্মদ সরোয়ার হোসেন মাতুব্বর।
শনিবার (৩০ মে) এক শোকবার্তায় তিনি বলেন, “যে জিয়া মিশে আছে জনতার স্পন্দনে, মৃত্যুর সাধ্য নেই তারে বাঁধে মরণের বন্ধনে।” তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সরোয়ার হোসেন মাতুব্বর বলেন, “জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি ছিলেন একটি আদর্শের নাম। তাঁর নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং উন্নয়নের নতুন দিগন্তে প্রবেশ করেছিল।”
তিনি আরও বলেন, “দেশপ্রেম, সততা, আত্মত্যাগ ও জনগণের কল্যাণে নিবেদিত জীবন আজও দেশের কোটি মানুষের জন্য অনুপ্রেরণা। তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।”
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
মোহাম্মদ সরোয়ার হোসেন মাতুব্বর আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়িত্ববোধ ধারণ করে সমাজের কল্যাণে কাজ করাই হবে তাঁর অঙ্গীকার। তিনি সকলকে জাতীয় স্বার্থ, গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ফরিদপুর জেলার সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ সরোয়ার হোসেন মাতুব্বর একজন সুপরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া