পবিত্র ঈদুল আজহা উদযাপনের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি চলছে। সময় ও সুযোগের অভাবে প্রথম দিনে কোরবানি সম্পন্ন করতে না পারায় অনেক সামর্থ্যবান মুসলমান শুক্রবার দ্বিতীয় দিনেও কোরবানি দিচ্ছেন।
রাজধানীর বিভিন্ন সড়ক, অলিগলি এবং আবাসিক এলাকার ভেতরে কোরবানি করতে দেখা যায় অনেক পরিবারকে। কোরবানি দেওয়া ব্যক্তিরা জানান, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং গরিব-দুঃখীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়াই তাদের মূল উদ্দেশ্য।
এছাড়া অনেক পরিবার তাদের সন্তানের আকিকার জন্য নির্ধারিত পশুও এই দিনে কোরবানি করছেন বলে জানা গেছে। ঈদের প্রথম দিন নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন না হওয়ায় দ্বিতীয় দিনেও এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
অন্যদিকে, কোরবানির পর বর্জ্য অপসারণে নিজ উদ্যোগে কাজ করছেন অনেকেই। সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়াও রাজধানীর ফুটপাত, গ্যারেজ ও বিভিন্ন অলিগলিতে কোরবানি সম্পন্ন হয়েছে।
সার্বিকভাবে ঈদুল আজহার আনন্দ ও ধর্মীয় আনুষ্ঠানিকতা দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া