নারায়ণগঞ্জ | ২৬ মে ২০২৬ : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জামপুর ইউনিয়নবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জামপুর ইউনিয়ন বিএনপি নেতা এবং জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী গোলজার প্রধান।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় হাজী গোলজার প্রধান বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, কোরবানি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসব মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।
তিনি বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব, ছোট-বড় নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে উঠুক।
হাজী গোলজার প্রধান জামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে আরও বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে সকলকে ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়ন, শান্তি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে হবে।
তিনি রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতিও আন্তরিক ঈদ শুভেচ্ছা জানান। পাশাপাশি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ, উন্নতি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া