চট্টগ্রাম | ২০ মে ২০২৬ :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী আজ বুধবার (২০ মে ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে বন্দর পুলিশ লাইন্স পরিদর্শন করেন। এসময় সিএমপির একটি চৌকস দল কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে সিএমপি কমিশনার বন্দর পুলিশ লাইন্সের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশাসনিক ও দাপ্তরিক বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন। তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সিএমপি কমিশনার বলেন, বন্দর বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়া প্রদানের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) জনাব কবীর আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব মোঃ আমিরুল ইসলামসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, বন্দর পুলিশ লাইন্সের অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা ও সেবার মান বৃদ্ধিতে সিএমপি কমিশনারের এ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া