নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও জেলার ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল বালিকা বিভাগে চ্যাম্পিয়ন, ক্রিকেট বালক বিভাগে চ্যাম্পিয়ন এবং বালিকা বিভাগে রানার্সআপ দলের অর্জিত ট্রফি পীরগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
(১৪ মে) পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের অফিস কক্ষে এই ট্রফি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন এবং পীরগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন। তাঁরা যৌথভাবে বিজয়ী ও রানার্সআপ দলের ট্রফিগুলো ইউএনও’র কাছে হস্তান্তর করেন।
এছাড়া একক ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের নাম ও ইভেন্ট পুনরায় প্রশাসনকে অবহিত করা হয়। কর্মকর্তারা জানান, আগামী ১৮ থেকে ২০ মে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে কৃতি খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ’র উপস্থিতিতে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা ও জেলার ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১