
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ), ২০ এপ্রিল ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. সানাউল মোর্শেদ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন কুমার পাল, ইউপি চেয়ারম্যানগণ— মো. পিয়ারজাহান, মো. ইয়াসিন আলী শাহ, মোজাম্মেল হক চুটু ও আফাজ উদ্দিন পানু মিঞা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. হারুনর রশিদ, শিক্ষক আব্দুর রাকিব ও মো. হাতেম তাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আলোচনা শেষে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দ্রুত অংশগ্রহণকারীদের নাম নিবন্ধনের জন্য জোরালো আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ১২ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকাদের জন্য ৮টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। নিবন্ধনের শেষ তারিখ আগামী ২৪ এপ্রিল ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া