
ফরিদপুর, ১৯ এপ্রিল ২০২৬: ফরিদপুর জেলা পুলিশের একজন কর্মকর্তা এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর তাকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন জেলা পুলিশ সুপার।
ফরিদপুর জেলা পুলিশে কর্মরত মেসকাতুল আলা টিএসআই (Town Sub-Inspector) পদে পদোন্নতি লাভ করেন। রোববার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাকে নতুন পদমর্যাদার ব্যাজ পরিয়ে দেন মোঃ নজরুল ইসলাম।
এ সময় পুলিশ সুপার বলেন, পদোন্নতি শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি দায়িত্ব ও কর্তব্যের পরিধি বাড়িয়ে দেয়। পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফরিদপুরসহ অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে এই পদোন্নতি প্রদান করা হয়েছে। পরে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা তার প্রতি আস্থা রাখায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১