চট্টগ্রামের পটিয়ায় ১৪৩৩ বঙ্গাব্দের আগমন উপলক্ষে দুই দিনব্যাপী বর্ষবরণ ও বর্ষবিদায় মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় মানুষদের মধ্যে বাঙালির ঐতিহ্য এবং সাংস্কৃতিক চেতনাকে নতুন প্রজন্মে প্রেরণ করা হবে।
মেলার আয়োজন ও ব্যবস্থাপনার জন্য ৭ সদস্য বিশিষ্ট বর্ষবরণ ও বর্ষবিদায় কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তৌহিদ আলম, সদস্য সচিব মোঃ নাছির উদ্দীন, সমন্বয়ক মাষ্টার শ্যামল দে। এছাড়া সাংবাদিক আবদুল হাকিম রানা, সাংবাদিক আবদুর রাজ্জাক, দীপক শীল ও কাজী মোরশেদ কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
মেলা অনুষ্ঠিত হবে পটিয়া আর্দশ স্কুল মাঠে, যেখানে গ্রামবাংলার নিত্য প্রয়োজনীয় পণ্য, সাংস্কৃতিক মঞ্চ, ঐতিহ্যবাহী পারফর্ম্যান্স এবং আলোচনার মাধ্যমে গ্রাম বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার গুরুত্ব তুলে ধরা হবে। মেলার সুষ্ঠু ও সুন্দর ব্যবস্থাপনার জন্য ১০টি উপকমিটি গঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে অর্থ, প্রচার, সাংস্কৃতিক মঞ্চ, সাজসজ্জা, শৃঙ্খলা, র্যালি, আনন্দ শোভাযাত্রা, আপ্যায়ন, অভ্যর্থনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও স্টল ব্যবস্থাপনা।
৩রা এপ্রিল পটিয়া ক্লাব হলে অনুষ্ঠিত সভায় কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির নেতা মোঃ নাছির উদ্দীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক। এছাড়া মঈনুল আলম ছোটনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। এটি ভবিষ্যত প্রজন্মকে চেতনা দিতে সাহায্য করে। দক্ষিণ চট্টগ্রামের মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে মেলাটিকে মনোমুগ্ধকর ও সুন্দরভাবে উপস্থাপন করছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া