"বন্ধুত্বের গল্প উৎসব ২৬” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলার এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের বন্ধুরা এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী আয়োজন করেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল ১০টায় জয়পুরহাটের দি ফ্রেন্ডস আইসল্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। প্রথম পর্বে একক কৌতুক, কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বন্ধুরা উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করেন।
মধ্যাহ্নভোজের পর আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। বিকেল ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মিলনমেলা আরও আনন্দময় হয়ে ওঠে। দিনশেষে আকর্ষণীয় লটারির মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত বন্ধুরা অংশগ্রহণ করেন। মিলনমেলায় উপস্থিত ছিলেন মোস্তাফিজ, এম হাসান, আঃ হাই, আশিক সাজু, শিশির, আরিফ, শাহিন, নাফিস, মেজবা, জহুরুল, শারমিন, হেলেনা, নুরুন নাহার, লাবনী, তিথি নুরজাহান, ফিরোজ হোসেন ফাইন, সোয়াইবসহ আরও অনেক বন্ধু।
বন্ধুদের এই পুনর্মিলন অনুষ্ঠানটি স্মৃতিচারণ, পারস্পরিক সৌহার্দ্য এবং আনন্দে ভরে ওঠে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১