কক্সবাজার জেলার মহেশখালী থানার পুলিশ বুধবার (২৫ মার্চ) রাতে মাতারবাড়ীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জিআর সাজাপ্রাপ্ত একজন, সিআর পরোয়ানাভুক্ত আটজন এবং নিয়মিত মামলার একজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সুলতানের নির্দেশনায় এসআই মোজাহারুল ইসলাম, এএসআই নুমং মার্মা, এএসআই ওয়াশীম মিয়া এবং এএসআই উত্তম কুমার বড়ুয়া নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য:
সিআর মামলা নং-১১৯/২৪ এর পরোয়ানাভুক্ত আলী আজগর (৪০), জাফর হোছন (৬২), আলী হোছন (৪০), নুরুল ইসলাম (৫৫) এবং নুর উদ্দিন (৪২) মাতারবাড়ীর তিতামাঝির পাড়া এলাকা থেকে।
পাহাড়তলী থানার মামলা নং-৩৬ (১২) ১২-এর ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ ইব্রাহিম খলিল দিদার। তিনি লামা বাজার টিএসও চট্টগ্রামের সাবেক সাব-পোস্টমাস্টার।
সিআর-৮৯৩/২৪ মামলার মোঃ আবদুল কায়ুম, সিআর-৬০৮১/২৪ মামলার আব্দুল মোনায়েম এবং সিআর নং-১৩৪/২৫ এর জাফর আলম (৫৩)।
মহেশখালী থানার মামলা নং-২৭/৮৫ এর মোঃ কুতুব উদ্দিন (২৩)।
গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ধরণের অভিযান স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে চলবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১