ভোলাঃ ভোলায় বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) দিবাগত রাত ১টার দিকে ভোলা সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন মোঃ সুমন (২৭), পিতা নুরুন নবী সিকদার। তার বাড়ি ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্ত মুন্সী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে।
উদ্ধারকৃত গাঁজা এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় কোস্ট গার্ড নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১