পটুয়াখালীঃপটুয়াখালী পৌরসভার সম্মানিত নাগরিকদের জন্য আজ এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফলের গণমানুষের কণ্ঠস্বর, জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি)।

ড. শফিকুল ইসলাম মাসুদ তাঁর বক্তব্যে সুন্দর পটুয়াখালী ও সমৃদ্ধ বাউফল বিনির্মাণে একতা, নৈতিকতা এবং সামাজিক সংহতির গুরুত্ব তুলে ধরেন। তাঁর সাবলীল ও দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেছে।
পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক তুখোড় ছাত্রনেতা আব্দুল্লাহ আল নাহিয়ান-এর চমৎকার ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি একটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে পটুয়াখালীর সাধারণ মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছে।
প্রত্যেক অংশগ্রহণকারী এই মিলনমেলা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির বার্তা গ্রহণ করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া