মগরাহাট পশ্চিমে আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস দল সক্রিয় অবস্থানে রয়েছে। বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট ও আইএসএফসহ অন্যান্য রাজনৈতিক দলও ভোটের ময়দানে প্রস্তুতি নিচ্ছে।
মগরাহাট পশ্চিমের তিনবারের বিধায়ক ও মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার স্থলাভিষিক্ত হিসেবে এবার তৃণমূলের তরুণ নেতা তুর্কি সামিম আহমেদকে প্রার্থী করা হয়েছে। সামিম আহমেদ আজ সকালে তার অফিসে সংবাদমাধ্যমকে জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং দলের শক্তিশালীকরণের লক্ষ্যে নির্বাচনী লড়াই করছেন।
মগরাহাট পশ্চিমের নির্বাচনী প্রচারে পাশে রয়েছেন ব্লক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সব্যসাচী গায়েন, ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ মোবারক মোল্লা, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ইমরান হাসান মোল্লা, ব্লক তৃণমূল কংগ্রেস নেতা মানবেন্দ্র মন্ডল এবং ব্লক উন্নয়ন বোর্ড সদস্য তৌফিক আহমেদ মোল্লা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
বিশেষজ্ঞরা মনে করছেন, তৃণমূল কংগ্রেসের জয় মগরাহাট পশ্চিমে সহজেই নিশ্চিত হবে। সামিম আহমেদ ইতিমধ্যেই স্থানীয় মানুষ ও এলাকার উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন।
নির্বাচন আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১