মোঃ বাবুল হোসেন |
পাঁচবিবি,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও নেটওয়ার্ক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে পাঁচবিবিতে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বেলা ১১টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বন্ধন মিলনায়তনে ‘ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রু নেটওয়ার্ক স্ট্রেংথেনিং (ডিএইচআরএনএস)’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে বেসরকারি সংস্থা বন্ধন। এতে সহযোগিতা করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
নেটওয়ার্কের জেলা আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সমন্বয়কারী টিপু সুলতান।
ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার ড. সাজ্জাদুল বারীর সঞ্চালনায় সভায় জেলার সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন নেটওয়ার্কের জেলা যুগ্ম আহ্বায়ক লাবণ্য সরকার।
সভায় বন্ধনের উপজেলা ফেসিলিটেটর বিপ্লব আলির সহযোগিতায় জেলার বিভিন্ন স্তরের মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন। তারা মানবাধিকার সুরক্ষা, স্থানীয় পর্যায়ে মনিটরিং জোরদার এবং নেটওয়ার্কের কার্যক্রম আরও সক্রিয় করার বিষয়ে মতবিনিময় করেন।
বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদার করা এবং নেটওয়ার্কভিত্তিক মনিটরিং কার্যক্রম আরও শক্তিশালী করা জরুরি।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া