মাহবুব হাসান | ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির বাসন্ডা সেতুর পশ্চিম পাশে সোমবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে একটি সড়ক দুর্ঘটনায় অটোচালক খোকন মোল্লা গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের কারণে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সেতুর পশ্চিম পাশে প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষের সময় খোকন মোল্লা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।
ঝালকাঠি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া